আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভকারীদের পাল্টা আঘাতের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : লাঠি, গুলি ও স্টান গ্রেনেড উপেক্ষা করে মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ চলছেই গত রোববার থেকে।

মঙ্গলবার (০২ মার্চ) পর্যন্ত দেশটির বিভিন্ন শহরে পুলিশের গুলিতে অন্তত ২১ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। শহরের ইয়াঙ্গুনসহ অন্যান্য শহরে মিছিলে স্টান গ্রেনেড ও গুলি চালিয়েছে পুলিশ। তবে এতে মঙ্গলবার কেউ নিহত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা স্লোগানে বলছেন, আমরা নিপীড়িত হলে বিস্ফোরণ ঘটবে। আমাদের আঘাত করা হলে আমরা পাল্টা আঘাত করব। ইয়াঙ্গুনে কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি তবে উত্তর-পশ্চিমাঞ্চলের কালে শহরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে বহু লোক আহত হয়েছে। তবে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

কালে শহরের এক সাংবাদিক এবং এক গণতন্ত্র বিষয়ক এক্টিভিস্টের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স। তারা বলেছেন, অনেকে আহত, এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এ বিষয়ে কথা বলতে হাসপাতাল ও পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় রয়টার্স।

এমনকি মিয়ানমার জান্তার মুখপাত্রও বার্তাসংস্থাটির ফোন রিসিভ করেননি। পুলিশের হামলা থেকে রক্ষা পেতে বিক্ষোভকারীরা শক্ত হ্যাট ও হাতে বানানো ঢাল ব্যবহার করছেন। এসব নিয়ে তারা রাজধানী ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন।

এদিকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বলেছেন, এসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশনসের (আসিয়ান) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ভিডিও কলের মাধ্যমে বৈঠক করবেন। সেখানে তারা মিয়ানমার জান্তার প্রতিনিধিকে বলবেন যে সহিংসতা দেখে তারা হতবাক হয়ে গেছেন।

এর আগে সোমবার গভীর রাতে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বালাকৃষ্ণান বলেছিলেন, আসিয়ান সু চি এবং জান্তার মধ্যে আলোচনাকে উৎসাহিত করবে। আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে মিয়ানমার, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া, ব্রুনেই এবং ভিয়েতনাম।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা