আন্তর্জাতিক

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি চীন

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান বিশ্বে চীনের উত্থান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি করেছে। তারমধ্যে প্রধান সিদ্ধান্ত হলো গণতান্ত্রিক, পশ্চিমাপন্থি ও ২ কোটি ৪০ লাখ জনসংখ্যার দ্বীপ তাইওয়ানের ওপর হামলা চালিয়ে তা চীনের কমিউনিস্ট র্টির নিয়ন্ত্রণে আনা হবে কিনা। রয়টার্স।

৭১ বছর ধরে স্ব-শাসিত তাইওয়ানের অস্তিত্ব টিকে আছে চীনের আক্রমণ আমেরিকা দ্বারা প্রতিরোধ করা হবে কিনা তার ওপর। তবে চীনের ধৈর্য্যরে কারণে তাইওয়ান উপকৃতও হয়েছে, কারণ চীনের অন্য পরিকল্পনাও রয়েছে যেগুলোর দ্বারা হয়তো যুদ্ধ এড়ানো সম্ভব।

চীনের সাবেক সর্বোচ্চ নেতা ডেং জিয়াওপিংয়ের সময়কাল থেকে দেশটির নেতারা তাইওয়ানকে অর্থনৈতিকভাবে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একত্রিত করতে চাচ্ছেন। চীন তাইওয়ানের জনগণকে স্বায়ত্তশাসন দেওয়ার প্রস্তাবও করেছে যেখানে তারা বেইজিংয়ের অধীনে এক দেশ দুই পদ্ধতির আওতায় থাকবে। তবে গত বছর হংকংয়ের নাগরিক অধিকার ক্ষুন্নের মাধ্যমে তাইওয়ানে এক দেশ দুই পদ্ধতির ধারণা ভেস্তে যায়।

কিন্তু চীন শান্তিপূর্ণ একত্রীকরণের ব্যাপারে ধৈর্য হারিয়ে ফেলছে, আর এ ক্ষেত্রে অধিকতর শীতল হিসাবগুলো সব সময় বড় ভূমিকা রেখেছে। একেবারে মূল কারণ এই যে, চীন তাদের হাত এই ভয়ে দূরে রেখেছে কারণ যুক্তরাষ্ট্রের উদ্ধারকারীরা পৌঁছানো পর্যন্ত তাইওয়ানের সামরিক বাহিনী প্রতিরোধ ধরে রাখতে পারবে।

এ পরিস্থিতির বিষয়ে আমেরিকার অবস্থান প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পররাষ্ট্রনীতির সহযোগীদের কাছে সুপরিচিত এবং তারা এ ব্যাপারে আগে থেকেই অভিজ্ঞ। এ জন্যই বাইডেন প্রশাসন অফিস শুরু করার চতুর্থ দিনেই স্টেট ডিপার্টমেন্ট তাইওয়ানের ওপর চীনের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপের সমালোচনা করেছে এবং তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ‘পাথরের মতো শক্ত বলে ঘোষণা দিয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

এলএনজি সরবরাহে ঘাটতি, গ্যাস সংকটের আশঙ্কা

কারিগরি ত্রুটির কারণে সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে য...

মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য স্প্যানিশ তারকার  

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। ঐতিহাস...

চট্টগ্রাম-বরিশালে ভারী বর্ষণের সতর্কতা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও ক...

প্রতিদিন কতটুকু রসুন খাওয়া নিরাপদ?

রসুন দীর্ঘদিন ধরেই রান্নার স্বাদ বাড়াতে ও ঐতিহ্যগত চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছ...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা