আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে বাইডেন-ট্রাম্পের একই প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ছিল, চীনের সঙ্গে পক্ষপাতিত্ব করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমান জো বাইডেন সরকারের মুখেও এবার শোনা গেল সেই একই কথা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজ দাবি করেছে, মহামারির শুরুর দিকের দিনগুলোতে ঠিক কী ঘটেছিল, সেইসব তথ্য প্রকাশ করতে হবে চীনকে। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত নিয়েও তাদের যথেষ্ট প্রশ্ন আছে।

অনেক টালবাহানার পরে অবশেষে সংস্থাটির তদন্তকারী দলকে চীনে প্রবেশের অনুমতি দিয়েছিল শি জিনপিংয়ের সরকার। গত এক মাসে উহানের মাংসের বাজার থেকে উহান ইনস্টিটিউটের ভাইরোলজি বিভাগের গবেষণাগার, একাধিক এলাকা ঘুরে দেখছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞেরা। তাদের সঙ্গে ছিলেন চিনা তদন্তকারী অফিসারেরাও।

চার সপ্তাহব্যাপী তদন্তের পরে এ সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দল জানিয়েছে, উহান ইনস্টিটিউটের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর প্রশ্নই নেই। এমন কোনও প্রমাণ মেলেনি। সংস্থাটির ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস সম্প্রতি বলেন, করোনার উৎস যা কিছু হতে পারে। সব সম্ভাবনা খোলা রয়েছে।

উহানের বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময়ে তদন্তকারী দলের দু'এক জন সদস্যের ব্যক্তিগত প্রতিক্রিয়া প্রকাশ্যে এসেছিল। তা ছিল এরকম- ‘উহান ইনস্টিটিউট বড় প্রতিষ্ঠান। যথেষ্ট সুরক্ষাবিধি রয়েছে। এখান থেকে ভাইরাস ছড়ানোর প্রশ্ন নেই। আগে থেকেই জানতাম।’ উহানের সি-ফুড বাজার নিয়ে কেউ তেমন কোনও উল্লেখযোগ্য কিছু বলেননি কেউ।

আমেরিকার বরাবরের দাবি, উহানের ল্যাব থেকেই ভাইরাস ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান রোববার একটি বিবৃতি দিয়ে বলেছেন, চীনা সরকারের প্রভাব বর্জিত নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত রিপোর্ট চাই।

জবাবে চীনা দূতাবাসের মুখপাত্র বলেছেন, বহুপাক্ষিক সহযোগিতা বন্ধ করে দিয়েছে আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও সম্পর্ক খারাপ করেছে। চীন-সহ যে সব দেশ মহামারি পরিস্থিতিতে সংস্থাটির পাশে দাঁড়িয়েছে, এখন তাদের দিকে আঙুল তুলতে পারে না আমেরিকা।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা