আন্তর্জাতিক

যমজ শিশু চুরি করে হত্যা করলো বানর

আন্তর্জাতিক ডেস্ক : ছাদের টালি খুলে দুই যমজ শিশুকে জোর পূর্বক তুলে নিয়ে এক শিশুকে হত্যা করে একদল বানর। ভারতে বানরের অত্যাচারে ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, আরেক শিশুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার তামিলনাড়ু রাজ্যের তঞ্জবুরে ঘটনাটি ঘটেছে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার সময় দুই যমজ শিশুর মা ঘরে ছিলেন না। তার স্বামী গিয়েছিলেন কাজে। এই সময় হামলা চালায় ওই বানরের দল। তিনি দুর থেকে শিশুদের চিৎকার শুনতে পান। তড়িঘড়ি করে তিনি ছুটে যান ঘরের দিকে। ততক্ষণে ঘরে শিশু দুটিকে নিয়ে যায় বানরের দল।

আতঙ্কিত ওই নারী চিৎকার শুরু করলে আশপাশ থেকে প্রতিবেশীরাও ছুটে এসে শিশু দুটিকে খুঁজতে থাকেন। এই সময়ই দেখা যায়, এক শিশুকে কোলে নিয়ে ছাদে বসে রয়েছে একটি বানর। এসময় তাড়া করলে শিশুটিকে সেখানেই ফেলে পালিয়ে যায়।

কিন্তু খোঁজ মিলছিল না আরেকটি শিশুটির। পরে তাকে একটি জলাশয়ে ভাসতে দেখে স্থানীয় জনতা। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তার মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় আতঙ্কগ্রস্ত হন এলাকাবাসী। পরে খবর পেয়ে এলাকা পরিদর্শনে আসেন পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সব মিলিয়ে ৪-৫ টি বানর এলাকায় ঘুরে এমন অত্যাচার করে যাচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা