আন্তর্জাতিক

রেডিয়েশণে জীবাণুমুক্ত হচ্ছে মাস্ক, রাশিয়ার চমক

আন্তর্জাতিক ডেস্ক:

মেডিক্যাল মাস্ক জীবাণুমুক্ত করতে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপরেশন রোসাটম রেডিয়েশন প্রযুক্তি ব্যবহার করছে।

০৪ এপ্রিল শনিবার রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্টেরিয়ন ইতোমধ্যে ৯২ হাজার মাস্কের প্রথম ব্যাচটি জীবাণুমুক্ত করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে দিন-রাত কাজ করছে এবং প্রতি সপ্তাহে ১ কোটি মাস্ক জীবাণুমুক্ত করতে সক্ষম।

রোসাটমের অঙ্গপ্রতিষ্ঠান রাসাটম হেলথকেয়ারের একটি উদ্যোগ স্টেরিয়ন রেডিয়েশন প্রযুক্তির মাধ্যমে ৫ কোটি ৮০ লাখ মেডিক্যাল মাস্ক জীবাণুমুক্তকরণের জন্য ডেলারুশ নামে একটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

রুশ প্রতিষ্ঠান ডেলারুশ দেশটির বিভিন্ন মেডিক্যাল স্থাপনায় জীবাণুমুক্ত মাস্ক সরবরাহ করে থাকে।

ব্যবহারের আগে মাস্কের জীবাণুমুক্তকরণ অত্যন্ত জরুরি। কারণ এর ভেতরের দিকটি ব্যবহারকারির মিউকাস আবরণের সংস্পর্শে আসে।

রোসাটমের প্রধান নির্বাহী আলেক্সি লিখাচোভ জানান, রেডিয়েশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও কার্যকরভাবে মেডিক্যাল সরঞ্জামাদি জীবাণুমুক্ত সম্ভব। কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির সময়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোসাটম হেলথকেয়ারের প্রধান নির্বাহী আলেক্সান্ডার শিবানোভ বলেন, মেডিক্যাল সরঞ্জামাদি জীবাণুমুক্তকরণের কাজে নিয়োজিত অন্যান্য প্রতিষ্ঠানও এ উদ্যোগের সঙ্গে যুক্ত হবার জন্য তালিকাভুক্ত হয়েছে।

জীবাণুমুক্তকরণের কাজে স্টেরিয়ন মূলত লিনিয়ার ইলেকট্রন এক্সিলারেটর ব্যবহার করে থাকে। কনভেয়ার বেল্টের ওপর স্থাপিত মেডিক্যাল সরঞ্জামের ওপর দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন বীম নিক্ষেপণের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়।

এর অন্যতম একটি বড় সুবিধা হলো মেডিক্যাল সরঞ্জামাদির প্যাক বা বাক্স না খুলেই জীবাণুমুক্ত করা সম্ভব।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা