আন্তর্জাতিক

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ বেড়েই চলেছে ভারতে। ২৪ ঘন্টায় দেশটিতে ভেঙে দিল করোনাভাইরাসে আক্রান্তের সব রেকর্ড। শুক্রবার করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। করোনা ছড়িয়ে পড়ার পর থেকে এটাই একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা। দেশটিতে করোনায় মোট আক্রান্তেুর সংখ্যা ৩০৮২ এবং এতে প্রাণ হারিয়েছেন ৬৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬২ জন।

আইসিএমআরের একটি সূত্র দাবি করেছে, এপ্রিলের শেষেই দেশে সংক্রমণের হার সবথেকে বেশি হতে পারে ভারতে। তবে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

সংক্রমণের নিরিখে এগিয়ে রয়েছে তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং দিল্লি। তামিলনাড়ুতে নতুন করে ১০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সেই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১১-এ পৌঁছেছে।

মহারাষ্ট্রে আক্রান্ত ৪৯০ জন। সে রাজ্যে আরও ৬৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অধিকাংশই মুম্বাইয়ের বাসিন্দা। দিল্লিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১ জন। করোনা পজিটিভ হয়েছে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তার।

উল্লেখ্য, ভারতের রাজধানীতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৩৮৪ জন। করোনার সংক্রামণ ঠেকানো না গেলে ভারতসহ তার পাশের অন্যান্য দেশগুলো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে, এক সতর্ক বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইউরোপ ও আমেরিকার পর দক্ষিণ এশিয়া নতুন মৃত্যুপুরীতে পরিণত হতে যাচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা