আন্তর্জাতিক
করোনা মহামারি

নতুন মৃত্যুপুরী হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এবার দক্ষিণ এশিয়ার মানুষদের জন্য ভয়ঙ্কর তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক সতর্ক বার্তায় বলা হয়, ইউরোপ ও আমেরিকার পর দক্ষিণ এশিয়া নতুন মৃত্যুপুরীতে পরিণত হতে যাচ্ছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে পাঁচ শতাধিক মানুষের। নতুন করে প্রাণ গেছে ১৪ জনের।

সর্বশেষ তথ্যমতে ভারতে মোট আক্রান্ত ২ হাজার ৫৬৭ জন। এর মধ্যে গেলো ৪৮ ঘণ্টায় সংক্রমিত এক হাজারের বেশি। যার বেশিরভাগই দিল্লির নিজামুদ্দিন মার্কাজে অংশ নেয়া মুসল্লি। ভারতে প্রথম করোনা ধরা পড়ে ১৫ ফেব্রুয়ারি। এ ভাইরাসে দেশটিতে মারা গেছে ৭২ জন।

এদিকে, পাকিস্তানে এক দিনের ব্যবধানে আক্রান্ত হয়েছে ৩০৩ জন। দেশটিতে মোট আক্রান্ত ২ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাঞ্জাবেই আক্রান্ত প্রায় এক হাজার। করোনাভাইরাসের প্রকোপে পাকিস্তানে প্রাণহানির সংখ্যা ৩৪।

বিশ্বজুড়ে এই ভাইরাসে ১০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন ৫৩ হাজারের বেশি মানুষ। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জনসংখ্যার পরিমাণ বেশি হওয়ায় করোনার বিস্তার অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। করোনা বিস্তার ঠেকানো না গেলে দক্ষিণ এশিয়ার দেশগুলো চরম বিপর্যয়ে পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা