আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মিলেছে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে এর ভ্যাকসিন তৈরির জন্য কাজ করে যাচ্ছে বিশ্বের বহু দেশ। তবে এবার মার্কিন পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানালেন, করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন পেয়ে গেছেন তারা।

২ এপ্রিল বৃহস্পতিবার করোনা ভাইরাসের ভ্যাকসিনের গবেষণার ফল প্রকাশ করেন পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনটি ইতোমধ্যে ইঁদুরের মধ্যে প্রয়োগ করা হয়েছে । এতে ইঁদুরের দেহে করোনা প্রতিরোধে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।

এ বিষয়ে পিট স্কুল অব মেডিসিনের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক আন্দ্রে গ্যাম্বোত্তো এক বিবৃতিতে বলেন, কোভিড-১৯ ভাইরাসটির সঙ্গে সার্স এবং মার্স ভাইরাসটি গভীর সম্পর্কযুক্ত । এ থেকে আমরা জানতে পেরেছি যে স্পাইক প্রোটিন নামের একটি নির্দিষ্ট প্রোটিন সম্পর্কে যা করোনা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে।

গবেষকরা বলছেন, আগামী কয়েকমাসের মধ্যে এটি মানুষের শরীরে পরীক্ষা করা হবে। তবে ভ্যাকসিনটি নিয়ে শঙ্কার কথাও বলছেন বিজ্ঞানীরা। কারণ এটি খুব বেশিদিন ইঁদুরের শরীরে পরীক্ষা করা হয়নি। আর তাই এটি করোনা ভাইরাস প্রতিরোধে কতক্ষণ কাজ করতে পারবে সেটি নিয়ে এখনো দ্বিধায় রয়েছেন বিজ্ঞানীরা।

এ বিষয়ে গ্যাম্বোত্তো বলেন, মহামারির সময় ভ্যাকসিন প্রয়োজন এটাই মূল কথা।

করোনায় এ পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৩৯ হাজার ১৫৪ জন। মারা গেছেন ৫৫ হাজারেরও বেশি মানুষ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা