আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যের সংখ্যা ছাড়ালো অর্ধলক্ষ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মাহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫ হাজার ৪৩৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৩৪ জনে। মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৬৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ১০ হাজার ১৯১ জন।

সবচে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৩৬ হাজার ২২১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩০ হাজারেরও বেশি। নতুন করে মারা গেছে ১ হাজার ২৬৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮০ জনে।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯০৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৫ ‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখ ১৫ হাজার ২৪২ জন।

১০ হাজার ছাড়িয়েছে স্পেনে মৃতের সংখ্যা। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৯০ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে এক হাজার ৪৩ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ১০ হাজার ২৩৮ জন।

যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনের পর সবচে বেশি আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৭৫১ জন। মারা গেছে এক হাজার ৫৫ জন।

ফ্রান্সে এ পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৫০৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৭১ জন। আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৯৮৯ জন।

যুক্তরাজ্য গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৬৯ জন। মোট মারা গেলো ২ হাজার ৯২১জন। আক্রান্ত হয়েছে প্রায় ৩৩ হাজার ৭১৮ জন।।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩১৮ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা