আন্তর্জাতিক

মৃত্যুও যেদিন বিশ্ব রেকর্ডে নাম লেখায়!

বিদেশ ডেস্ক:

বিশ্ব পরিস্থিতিতে করোনা যেন মহামারির চাইতেও অনেক কিছু। একের পর এক মানুষকে পৃথিবী ছাড়া করছে তার থাবা।

করোনাভাইরাসের মহামারিতে এক দিনে মৃত্যুর নতুন বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ১,৪৮০ জনের।

সারা বিশ্ব জুড়ে এদিন নতুন করে মৃত্যু হয়েছে সাত হাজারেরও বেশি মানুষের। এটাও এক দিনে মৃত্যুর রেকর্ড।

এখন পর্যন্ত পৃথিবীর ১৮১টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাসের প্রভাব। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এই ভাইরাসে দুনিয়া জুড়ে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫৫ হাজার ১৪৮ জন। মৃত্যু হয়েছে ৬১ হাজার ৭১৮ জনের।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৮ হাজার ৫৩৭ জন। দেশটিতে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ১৫৯ জনের।

তবে এই মহামারিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে ১৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ।

ইতালির পর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে স্পেনে। সেখানে ১১ হাজার ৭৪৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজারেরও বেশি মানুষ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা