আন্তর্জাতিক

ভ্যাকসিনের আওতার বাইরে ১৩০ দেশ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনা ভ্যাকসিনের ৭৫ শতাংশই যাচ্ছে ১০টি ধনী দেশে। এখনও টিকার আওতার বাইরে রয়েছে ১৩০ দেশের প্রায় ২৫০ কোটি মানুষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে শুক্রবার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়াসিস জানান, বর্তমানে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যার চেয়ে টিকা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে গেছে। তিনি বলেন, ‘অল্প সময়ে এটা বিরাট সাফল্য, একদিক থেকে দেখলে অবশ্যই আনন্দের খবর। তবে প্রায় ১৩০টি দেশের প্রায় ২৫০ কোটি মানুষের মধ্যে এখনও একজনকেও ভ্যাকসিনের আওতায় আনা যায়নি।’

ড. গেব্রিয়াসিস তার বক্তব্যে ধনী দেশগুলোকে তাদের স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের টিকাদান শেষে থেকে যাওয়া ভ্যাকসিনগুলো দরিদ্র দেশগুলোকে দিয়ে সাহায্য করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, ‘টিকা উৎপাদন ব্যাপক হারে বাড়ানো প্রয়োজন।’

ফ্রান্সের সানোফি গত সপ্তাহে জানিয়েছিল, তারা আগামী জুলাই থেকে ফাইজারকে এই বছর ১০ কোটি ডোজের বেশি টিকা সরবরাহে সহায়তা দিতে চায়। সেই প্রসঙ্গ টেনে গেব্রিয়াসিস বলেন, ‘গত সপ্তাহে সানোফি ঘোষণা দিয়েছে যে তারা ফাইজার/বায়োএনটেকের টিকার উৎপাদনে সহায়তা দিতে নিজেদের অবকাঠামো ব্যবহার করার সুযোগ দেবে। অন্য প্রতিষ্ঠানগুলোকেও এই উদাহরণ অনুসরণের আহ্বান জানাচ্ছি।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা