আন্তর্জাতিক

তিন দেশের কূটনীতিক বহিষ্কার করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরোধী নেতা নাভালনির পক্ষে বিক্ষোভে সমর্থন দেওয়ার অভিযোগে জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কার করেছে মস্কো। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় ওই দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি গ্রেফতারের প্রতিবাদে রাশিয়ায় চলমান বিক্ষোভ বল প্রয়োগের মাধ্যমে দমন করছে রুশ সরকার। এর মধ্যেই বিক্ষোভে সমর্থন দেওয়া বিভিন্ন দেশের কূটনীতিকদের ওপর চটেছে মস্কো। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণলায় জানায়, জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। মস্কোর অভিযোগ, বিক্ষোভ উসকে দিয়েছিলেন তারা। তবে এ সিদ্ধান্তের পর দেশগুলোর সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে নাভালনির বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তার আইনজীবী। তার দাবি, অভিযোগকারী নিজে নাভালনির বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেননি।

নাভালনির আইনজীবী ওলগা মিখাইলোভা বলেন, ‘সব তথ্য উপাত্ততে এটা স্পষ্ট যে নাভালনি নির্দোষ। আমরা সব নথি খতিয়ে দেখতে আদালতের কাছে অনুরোধ জানিয়েছি। আদালত ১২ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।’

জার্মানি থেকে ফেরার পর গত মাসে দুর্নীতিসহ নানা অভিযোগে আটক হন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা