আন্তর্জাতিক

বন্ধ হয়ে গেল মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক অভ্যুত্থানের পর মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। বিমানবন্দরের ম্যানেজার ফোন মিন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আগামী মে পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। তবে কোনো নির্দিষ্ট তারিখ তিনি উল্লেখ করেননি।

দেশটির সংবাদপত্র মিয়ানমার টাইমস জানিয়েছে, ত্রাণের বিমানসহ সব ধরনের বিমানের অবতরণ ও উড্ডয়নের অনুমতি আগামী ৩১ মে রাত বারটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

সোমবার সকালে এক বছরের জরুরি অবস্থা জারি করে ক্ষমতা গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটকের পর পরই জরুরি অবস্থা জারি করা হয়।

গত নভেম্বরের সাধারণ নির্বাচনের ফলাফলকে জালিয়াতি বলে উল্লেখ করেই মূলত ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে দেশের ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।

জরুরি অবস্থার মধ্যেই রাজধানী নেইপিদোতে মোবাইল ফোন ও রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওর প্রচার বন্ধ করে দেয়া হয়। তবে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত টেলিভিশন মায়াবতির সম্প্রচার চালু রয়েছে। সোমবার সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়টি মায়াবতির মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। টেলিভিশনের এক বিবৃতিতে জানানো হয় যে, কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইং দেশের ক্ষমতা গ্রহণ করেছেন।

এদিকে সেনাবাহিনী ক্ষমতা দখলের প্রথমে দিনেই অং সান সু চির সরকারের অধিকাংশ মন্ত্রীকে বরখাস্ত করে নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন মন্ত্রীদের অধিকাংশই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি বার্মিজ বিভাগ সূত্রে জানা গেছে, সু চি সরকারের অন্তত ২৪ জন মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে নতুন ১১ মন্ত্রীকে। নতুন মন্ত্রীদের মধ্যে বেশ কয়েকজনই সেনাসমর্থিত দল ইউএসডিপির সদস্য।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা