আন্তর্জাতিক

গলা থেকে বের করা হলো সাত ইঞ্চি লম্বা মাছ

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে কত ঘটনায় না ভাইরাল হয়। এবার কলম্বিয়ার ২৪ বছরের এক যুবকের ভিডিও ভাইরাল হতে দেখা গেল।

ওই যুবকের গলায় সাত ইঞ্চি লম্বা একটি মাছ আটকে যায়। পরে স্থানীয় চিকিৎসকেরা সেই মাছটি গলা থেকে বের করতে সক্ষম হয়েছে। যুবকটি এখন সুস্থ আছে।

গলায় মাছ আটকে যাওয়ার ঘটনাটি ঘটে গত সপ্তাহে। কলম্বিয়ার উত্তরে অবস্থিত পিভজাই শহরের একটি হ্রদে মাছ ধরতে গিয়েছিলেন ওই যুবক। একটি মাছ ধরে তোলার পরই তার ছিপে আটকায় আরও একটি মাছ।

দ্বিতীয় মাছটিকে হাতছাড়া করতে চাননি তিনি। জল থেকে তোলা প্রথম মাছটিকে নিজের মুখে চেপে ধরেন এবং দ্বিতীয় মাছটিকে জল থেকে ডাঙায় তুলতে উদ্যত হন। এই অবস্থায় তার গলায় আটকে যায় সাত ইঞ্চি লম্বা মাছটি।

যুবক নিজেই হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসকদের বলতে পারছিলেন না কী অসুবিধা হচ্ছে তার। কারণ গলায় বিঁধেছিল মাছ। চিকিৎসকরা স্ক্যান করে গোটা বিষয়টি দেখেন। তার পর হালকা অস্ত্রোপচার করে বের করেন আটকে থাকা মাছটিকে।

এরপর দু'দিন তাকে হাসপাতালেও রাখা হয়েছিল। যদিও খুব গুরুতর ক্ষত হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা