আন্তর্জাতিক

মিয়ানমারের রাষ্ট্রদূতকে যুক্তরাজ্যের তলব

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং বেসামরিক রাজনীতিকদের অবৈধভাবে আটকের প্রতিক্রিয়ায় দেশটির রাষ্ট্রদূত কিও জাওয়ার মিনকে তলব করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস। মিয়ানমারের নেত্রী অং সান সু চি-সহ দেশটির বেসামরিক নেতাদের অবৈধভাবে আটকের বিষয়টি নিয়েও নিন্দা জানান তিনি। মিয়ানমারে আটক বেসামরিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান নাইজেল।

এছাড়া, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও টুইটারে এক পোস্টে মিয়ানমারে অভ্যুত্থানের নিন্দা জানান।

টুইটে তিনি বলেন, ‘মিয়ানমারে নেত্রী অং সান সু চি-সহ বেসামরিক নেতাদের আটক ও সামরিক অভ্যুত্থানের ঘটনায় আমি নিন্দা জানাচ্ছি। সাধারণ মানুষের ভোটাধিকারকে অবশ্যই সম্মান জানাতে হবে এবং বেসামরিক নেতাদের ছেড়ে দিতে হবে।’

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি-সহ শাসকদলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে, এ ফলাফল নিয়ে মিয়ানমারের বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনা চলতে থাকায় এ সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে জানায় বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা