আন্তর্জাতিক

চীনে ভুয়া ভ্যাকসিন তৈরির দায়ে গ্রেফতার ৮০

আন্তর্জাতিক ডেস্ক : ভুয়া করোনা ভ্যাকসিন তৈরির সঙ্গে জড়িত থাকার দায়ে ৮০ ব্যক্তিকে গ্রেফতার করেছে চীন সরকার। করোনা মহামারির মধ্যে ভ্যাকসিনের ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে নকল ভ্যাকসিন তৈরি ও তা বিক্রি করছিল চক্রটি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে চক্রটি ভুয়া ভ্যাকসিনের ব্যবসা করছিল।

সম্প্রতি জিয়াংসু, বেইজিং ও শানডং এলাকা থেকে অন্তত ৮০ জনকে গ্রেফতার করেছে চীনা পুলিশ। অভিযুক্তরা অন্তত তিন হাজার ডোজ নকল ভ্যাকসিন বানিয়েছিল।

পুলিশের বরাতে শিনহুয়া জানিয়েছে, অভিযুক্তরা ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ইনজেক্টরগুলোতে স্যালাইন ভরে করোনাভাইরাসের ভ্যাকসিন নামে বাজারজাত করত এবং সেগুলো চড়া দামে বিক্রি করে বিপুল অর্থ আয় করেছে।

চীনে ভুয়া ভ্যাকসিন উৎপাদন ও বিক্রয় সম্পর্কিত অপরাধ এবং ভ্যাকসিনের আড়ালে জালিয়াতি ও অবৈধ মেডিসিন অনুশীলনের বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়।

চীনে বর্তমানে দু’টি প্রতিষ্ঠানের তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে- সিনোভ্যাক এবং সিনোফার্মের। চীনের বাইরে তুরস্কের মতো আরও কয়েকটি দেশেও চলছে এগুলোর ব্যবহার।

দু’টি প্রতিষ্ঠানই দাবি করেছে, তাদের ভ্যাকসিন ৭৮ শতাংশের বেশি কার্যকর। অবশ্য ব্রাজিলে সিনোভ্যাকের শেষ ধাপের ট্রায়ালে কার্যকারিতা ৫০ দশমিক ৩৮ শতাংশ পাওয়া গেছে বলে জানা গেছে।

এরপর বেশ কিছু দেশ ভ্যাকসিনটিকে বিশেষ নজরদারিতে রেখেছে, এমনকি ব্যবহার স্থগিত করেছে কেউ কেউ। তবে এখনো নিজেদের ভ্যাকসিন নিরাপদ বলেই মত দিয়েছে সিনোভ্যাক।

আর চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিনোফার্ম জানিয়েছে, ট্রায়ালে তাদের ভ্যাকসিন ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা