ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লাহর
আন্তর্জাতিক

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

সোমবার (০১ ফেব্রুয়ারি) লেবাননের আকাশসীমা লঙ্ঘন করায় ইসরায়লের একটি ড্রোন ভূপাতিত করে তারা। হিজবুল্লাহ দাবি করেছে, দেশটির জাতিসংঘ নির্ধারিত ব্লু লাইনের সীমান্ত অতিক্রম করায় ড্রোনটি ভূপাতিত করা হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে ভূপাতিত ড্রোনটি এখন তাদের জিম্মায় আছে। ড্রোনটি লেবাননের দক্ষিণাঞ্চলের দিকে এগোচ্ছিল।

ইসরায়লের সেনাবাহিনী জানিয়েছে, ব্লু লাইন ধরে একটি অপারেশনাল ক্রিয়াকলাপ চলাকালীন লেবাননের ভূখণ্ডে ড্রোনটি পড়েছিল। তবে, তথ্য চলে যাবার কোনও ঝুঁকি নেই।

ইসরায়েল ও লেবানন এখনও প্রযুক্তিগতভাবে যুদ্ধে রয়েছে এবং দেশ দুটির সীমান্তে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) টহল দেয়। প্রতিবেশী সিরিয়ায় ইরান- সমর্থিত যোদ্ধাদের ওপর ইসরায়েলি বিমান হামলার মধ্যে গত কয়েক মাস ধরে এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে।

গত বছর, হিজবুল্লাহ সিরিয়ায় ইসরায়েলি অভিযানে এক যোদ্ধাকে হত্যার প্রতিক্রিয়া জানাতে প্রতিশ্রুতি দিয়েছিল।

ইসরায়েলি যুদ্ধ বিমান এবং ড্রোনগুলি প্রায় প্রতিদিনই লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা