আন্তর্জাতিক

ট্রাম্পের জামাই নোবেল পুরস্কারের জন্য মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক: নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়েজামাই জেরাড কুশনার। সোমবার (১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

জানা গেছে, চলতি বছরে অক্টোবরের প্রথম সপ্তাহে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। কুশনার এক বিবৃতিতে জানিয়েছেন, এ মনোনয়ন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।

ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণেই হোয়াইট হাউসের সাবেক সিনিয়র অ্যাডভাইজর কুশনার এবং তার ডেপুটি অ্যাভি বারকোভিটসকে মনোনীত করা হয়েছে।

ট্রাম্পের সময় ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর শান্তি ফেরাতে মধ্যস্থতার জন্য কুশনারই তার শ্বশুরকে পরামর্শ দিয়েছিলেন। এরপর ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে হওয়া 'আব্রাহাম চুক্তি'তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ট্রাম্প। ওই চুক্তিকে গত ২৫ বছরের মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক চুক্তি বলে মনে করা হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা