আন্তর্জাতিক
সেনা অভ্যুত্থান

রোহিঙ্গা পরিস্থিতি আরও ভয়াবহ হবে : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেতৃত্বাধীন সরকারকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী।

সোমবার (০১ জানুয়ারি) এই অভ্যুত্থানের পর দেশটিতে আগামী এক বছরের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা।

এই ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থানরত লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদের ভবিষ্যত পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মতে, সেনা অভ্যুত্থানের ফলে রাখাইন রাজ্যে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাদের দুর্দশা আরও অনেকাংশে বেড়ে যাবে।

এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুযারিক বলেছেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনও ৬ লাখ রোহিঙ্গা রয়েছে। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ক্যাম্পে বন্দি অবস্থায় আছেন। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। মৌলিক স্বাস্থ্যসেবা ও শিক্ষায় তাদের সুযোগ খুবই সীমিত। আমরা শঙ্কা করছি, দেশটির নতুন এই সেনা অভ্যুত্থান সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি আরও অবনতি ঘটাবে। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা