আন্তর্জাতিক

শাসনামলে ট্রাম্পের চেয়ে এক সপ্তাহে জনপ্রিয়তায় এগিয়ে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি জন সমর্থনের হার ডোনাল্ড ট্রাম্পের পুরো শাসনামলের চেয়ে অনেক বেশি। তিনি দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পর চালানো জরিপের ফলাফলে এ তথ্য জানা যায়। খবর এএফপি'র।

বুধবার প্রকাশিত মনমাউথ ইউনিভার্সিটি পরিচালিত নতুন এক জরিপে দেখা যায় ৫৪ শতাংশ আমেরিকান নাগরিককে বাইডেনের কাজের প্রতি সমর্থন জানান এবং ৩০ শতাংশ মার্কিন জনগণ তার কাজের ব্যাপারে ভাল বলেননি।

ট্রাম্প তার শাসনামলের অধিকাংশ সময় কাটিয়েছেন ৪০ শতাংশেরও কম জন সমর্থন নিয়ে এবং গ্যালাপের জরিপ অনুযায়ী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় তার প্রতি জন সমর্থন ছিল মাত্র ৩৪ শতাংশ। কোন মার্কিন প্রেসিডেন্টের বিদায়ের সময় জন সমর্থনের ক্ষেত্রে এটি একটি সর্বনিম্ন রেকর্ড।

এদিকে সোমবার প্রকাশিত মর্নিং কনসাল্টের এক জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রের ৫৬ শতাংশ জনগণ বাইডেনের প্রতি সমর্থন জানান এবং ৩৪ শতাংশ সমর্থন করেননি। সোমবার প্রকাশিত আরেকটি জরিপে বাইডেনের প্রতি ৬৩ শতাংশ মার্কিন নাগরিককে সমর্থন জানাতে দেখা যায়। হিল-হ্যারিসএক্স জরিপটি পরিচালনা করে।

মনমাউথের জরিপে বাইডেনের প্রতি ৯০ শতাংশ ডেমোক্রেটস সমর্থন জানান। তবে এ জরিপে তিনি মাত্র ৪৭ শতাংশ নিরপেক্ষ জনগণের এবং ১৫ শতাংশ রিপাবলিকানের সমর্থন পেয়েছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

গোল ও অ্যাসিস্টে স্মরনীয় বিদায় মহাতারকা মেসির

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা