আন্তর্জাতিক

টিকটকসহ ৫৯ চীনা অ্যাপ স্থায়ীভাবে ব্যান করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : দুই দেশের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে এবার ভারতে সাময়িকভাবে নিষিদ্ধ হওয়া ৫৯ চীনা অ্যাপকে স্থায়ীভাবে নিষিদ্ধ করছে দেশটির সরকার। ব্যান হওয়া এসব অ্যাপের তালিকায় রয়েছে টিকটক, উই চ্যাট, হেলো, ইউসি ব্রাউজার, ইউসি নিউজ, ক্যাম স্ক্যানারের মতো জনপ্রিয় সব অ্যাপ।

এর আগে জাতীয় স্বার্থে এই ৫৯টি চিনা অ্যাপকে সাময়িক ব্যান করা হয়েছিল। চীনের সঙ্গে ভারতের লাদাখ সীমান্ত বিবাদের জেরে ৫৯টি চিনা অ্যাপকে প্রায় সাত মাস আগে ভারতে সাময়িক নিষিদ্ধ করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ভারত সরকার। তবে এবার দেশটি ওই সব অ্যাপগুলোকে পাকাপাকি নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন নোটিশ দিয়েছে।

গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় বৈদ্যুতিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ওই অ্যাপসগুলোর কর্তৃপক্ষকে জানিয়েছে, তাদের জবাব এবং ব্যাখ্যা অপর্যাপ্ত। এর ফলে সাময়িক নিষেধাজ্ঞা স্থায়ী রূপে বলবৎ হবে।

বিষয়টি সম্পর্কে সম্প্রতি ভারতের এক সরকারি কর্মকর্তার বরাতে ‘দ্য ইকনমিক টাইমস’ জানিয়েছে, এবার ওই ৫৯ চীনা অ্যাপ ভারতে পাকাপাকি নিষিদ্ধ করার লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর ভারত সরকার আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল। নভেম্বরে অতিরিক্ত ৪৩টি চীনা মোবাইল অ্যাপের ওপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়। সরকারের এই পদক্ষেপের পরে আলিবাবা মালিকানাধীন ইউসি ব্রাউজার তাদের ভারতের দপ্তর বন্ধ করে দেয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা