আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী গিসেপে কন্তে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে কন্তে জানিয়েছেন, তিনি মঙ্গলবার পদত্যাগ করবেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর নতুন সরকার গঠনের চেষ্টা চলছে।

মঙ্গলবার সকাল ৯টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী কন্তে। তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি ওই বৈঠকে তার নিজের ইচ্ছার কথা মন্ত্রীদের কাছে ব্যক্ত করবেন। এরপরেই হয়তো তিনি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিতে যাবেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির কারণে দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে কন্তে হয়তো নতুন সরকার গঠনের পরামর্শ চাইতে পারেন। ইতালিতে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশের অর্থনীতিতে ধস নেমে এসেছে।

গত ১৩ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি তার ইটালিয়া ভিভা পার্টিকে দল থেকে প্রত্যাহারের পর থেকেই ক্ষমতাসীন জোট ভেঙে পড়েছে। গত সপ্তাহে পার্লামেন্টের আস্থা ভোটে কোনমতে টিকে গেছেন কন্তে। কিন্তু সিনেটের উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। ফলে তার সরকার বেশ দুর্বল হয়ে পড়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে পদত্যাগ করেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। সংবিধান সংস্কারের পরিকল্পনা করেছিলেন রেনজি। ওই পরিকল্পনার ওপর গণভোটে শোচনীয় পরাজয় দেখে আকস্মিক পদত্যাগ করেন তিনি। মাত্র মাত্র আড়াই বছর ক্ষমতায় থাকার পর দায়িত্ব থেকে অব্যাহতি নেন রেনজি।

করোনার কারণে শুরু থেকেই ইতালিতে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এক বছরের বেশি সময় আগে চীনে করোনার প্রাদুর্ভাবের পর পরই ইতালিতে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকেই ইতালি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল।

ইউরোপের দেশগুলোর মধ্যে সে সময় ইতালিতে সংক্রমণ ও মৃত্যু ছিল সবচেয়ে বেশি। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৭৫ হাজার ৩৭২। এর মধ্যে মারা গেছে ৮৫ হাজার ৮৮১ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৮ লাখ ৯৭ হাজার ৮৬১ জন। বর্তমানে সেখানে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ৬৩০।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

গজারিয়ায় নানির বাগানবাড়িতে চিরঘুমে কারিনা কায়সার

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়ে...

এ মাসে দেশের আকাশে দেখা যাবে গ্রহ ও নক্ষত্রের মেলা

মে মাসের শেষের দিকে বাংলাদেশে মৌসুমি বায়ুর আনাগোনা...

মস্তিষ্কের প্রতিক্রিয়া আগেই শনাক্ত করবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আরও জটিল এক ক্...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

ঈদুল আজহায় এক সপ্তাহ ব্যাংক বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫-৩১ মে পর্যন্ত টানা সাত...

বাংলাদেশ থেকে চার ধরনের কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা