আন্তর্জাতিক

চীনের তৈরি আরও ৬৫ লাখ টিকার ডোজ তুরস্কে

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনার টিকার আরও ৬৫ লাখ ডোজ তুরস্কে পৌঁছেছে।

সোমবার ( ২৫ জানুয়ারি) এ টিকা হাতে পেয়েছে তুরস্ক। এর আগে প্রথম ধাপে টিকার ৩০ লাখ ডোজ পেয়েছিল দেশটি। সংবাদ মাধ্যম সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রথম ধাপে করোনার টিকা পাওয়ার পরই টিকাদান কার্যক্রম শুরু করে দেয় তুরস্ক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ২৫ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে বেশির ভাগই স্বাস্থ্যকর্মী ও বয়স্ক নাগরিক।

তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি হাবের জানিয়েছে, দ্বিতীয় ধাপে মোট ১ কোটি টিকা পাবে তুরস্ক। তার মধ্যে সোমবার ভোরে বেইজিং থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৬৫ লাখ টিকা ইস্তাম্বুল এয়ারপোর্টে পৌঁছে।

তুরস্ক চলতি মাসের মাঝামাঝি টিকাদান কার্যক্রম শুরু করেছিল। প্রথম দুদিনেই ৬ লাখ মানুষকে টিকা দেওয়া হয়। কিন্তু, পরবর্তী সময়ে স্বাস্থ্য সেবা কর্মীদের বাইরেও টিকাদান শুরু হলে গতি কিছুটা মন্থর হয়ে পড়ে। টিকা পাওয়ার পর এখন বিশেষজ্ঞেরা সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।

এর জন্য প্রায় দুই সপ্তাহ লাগবে। এরপর টিকাগুলো সরবরাহ করা শুরু হবে। তুরস্কে এখন পর্যন্ত ২৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং ২৫ হাজার ৭৩ জন কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা