আন্তর্জাতিক

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ ফুটবলার নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সে দেশের চতুর্থসারির ফুটবল ক্লাব পালমাসের সভাপতিসহ ৪ ফুটবলার নিহত হয়েছেন।

রোববার ( ২৪ জানুয়ারি) ব্রাজিলিয়ান কাপ খেলতে ছোট একটি এয়ারক্রাফ্টে উঠেছিল এই গ্রুপটি। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ভয়াবহ এই ঘটনায় পাইলটসহ কেউ বেঁচে নেই।

ক্লাব পালমাস এক বিবৃতিতে জানায়, দলটির প্রেসিডেন্ট লুকাস মেইরার সঙ্গে ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গুইলহেরমে নোয়ে, রানুলে ও মার্কাস মোলিনারিসহ সবাই মারা গেছেন। পাইলট ওয়াগনারও এই ঘটনায় নিহত হয়েছেন।

ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট আগামী মঙ্গলবার কোপা ভের্দের শেষ ষোলোতে খেলার কথা ছিল পালমাসের। গোইয়ানিয়ার ক্লাব ভিলা নোভার বিপক্ষে তাদের খেলার কথা ছিল। দুর্ঘটনার পর মঙ্গলবারের ম্যাচটি বাতিল করা হয়েছে।

এই ঘটনায় ব্রাজিলের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে ২০১৬ সালে আরেক ভয়াবহ প্লেন দুর্ঘটনায় শাপেকোয়েনসে ক্লাবের প্রায় সবাই নিহত হন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা