ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন অস্ট্রেলিয়ার
আন্তর্জাতিক

ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। রোববার (২৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে একথা জানান দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

সোমবার (২৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সবার জন্যই এই টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। ফেব্রুয়ারিতে টিকাদান কর্মসূচি শুরুর পরিকল্পনা দেশটির। কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট।

হান্ট জানান, আগামী মাসে সপ্তাহে ৮০ হাজার ডোজ করে টিকা প্রয়োগের প্রত্যাশা তাদের। এ পর্যন্ত ১৪ কোটি ডোজ টিকা নিশ্চিত করেছে দেশটি। মাথাপিছু সর্বোচ্চ ডোজ নিশ্চিতকারী দেশগুলোর অন্যতম বলে দাবি অস্ট্রেলিয়ার এই স্বাস্থ্যমন্ত্রীর।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, টিজিএ কর্তৃপক্ষ ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে। উল্লেখ করতে চাই, অন্য অনেক দেশের মতো কেবল জরুরি ব্যবহারের জন্য নয়, বরং ১৬ বছরের ঊর্ধ্বে সবার জন্য প্রয়োগের সুপারিশ করেছেন তারা।

অস্ট্রেলিয়া এপ্রিলের মধ্যে ৪ মিলিয়ন ভ্যাকসিন ডোজ দেওয়ার পরিকল্পনা নির্ধারণ করেছে।

তবে হান্ট সতর্ক করে বলেছেন, টিকা প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। অস্ট্রেলিয়ায় সীমান্ত নিষেধাজ্ঞাগুলি আগের মতোই থাকবে।

অস্ট্রেলিয়ায় সম্মুখ সারির যোদ্ধাদের প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান ১০৭তম। অস্ট্রেলিয়ায় করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২৮ হাজার ৭৭৭জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৯০৯ জন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা