আন্তর্জাতিক

আবারও করোনার সংক্রমণ বাড়ছে চীনে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের উৎসভূমি চীনে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। প্রধান প্রধান শহরগুলোতে হঠাৎ করে এই ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করছে কর্তৃপক্ষ।

দেশটির হুবেই প্রদেশের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এখনও দাপট দেখিয়ে চলছে করোনা। এর মধ্যে বদলে গেছে করোনার ধরন, বৈশিষ্ট্য।

জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার রয়টার্স জানিয়েছে, পাঁচ মাসেরও বেশি সময় পর চীনে প্রথম বারের মতো সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। হুবেইতেও সংক্রমণ বাড়ছে। সবমিলিয়ে সংক্রমণ বেড়েছে দেশজুড়ে।

উত্তর-পূর্ব হিলংজিয়াং প্রদেশের একটি কাউন্টিতে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।

জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ১০ জানুয়ারি পর্যন্ত হুবেইতে স্থানীয় সংক্রমণ ঠেকেছে ৮৫ তে, যার ৮২টিই নতুন। লিয়াওনিং প্রদেশে দুটি এবং বেইজিংয়ে একজনের শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত চীনে যতজন রোগী শনাক্ত হয়েছে, তার মধ্যে বাইরের দেশ থেকে আসা রোগী রয়েছেন ১৮ জন। বাকিগুলো স্থানীয় সংক্রমণ।

এর আগে গত ৩০ জুলাই সর্বশেষ দেশজুড়ে ১২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর নতুন করে একদিনে শনাক্ত হলো সর্বোচ্চ ১০৩ জন। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, চীনে করোনা শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৫৩৬ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৬ জনের।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহি...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা