আন্তর্জাতিক

করোনার ভ্যাকসিন নিয়ে ভারতে স্বেচ্ছাসেবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার ১০ দিন পর মারা গেলেন দীপক মারয়াই (৪২) নামে ভারতের ভোপালের এক স্বেচ্ছাসেবকের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, দীপক মারয়াই বিষক্রিয়ায় মারা গেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস’র এক প্রতিবেদনে জানা যায়, এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে করোনা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভোপালের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কার্ডিও রেসপিরেটরি ফেলিওরে। এর কারণ বিষক্রিয়া।

মধ্যপ্রদেশের মেডিকো লিগ্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর ডা. অশোক শর্মা জানিয়েছেন, ময়নাতদন্ত হয়েছে, রিপোর্ট এলেই বোঝা যাবে মৃত্যু আসল কারণ।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর ভ্যাকসিন নেন দীপক। ১৭ ডিসেম্বর তিনি অসুস্থবোধ করেন ও ২১ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এদিকে, ভারতে করোনার টিকা দেওয়া শুরু হবে আগামী ১৬ জানুয়ারি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা