আন্তর্জাতিক

বিধ্বস্ত ইন্দোনেশিয়ান উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : জাভা সাগরে ৬২ আরোহী নিয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার উড়োজাহাজের অবস্থান শনাক্ত করা গেছে। রোববার (১০ জানুয়ারি) সাগর থেকে শ্রীবিজয়া এয়ারের বেশকিছু ধ্বংসাবশেষ ও কারো শরীরের টুকরো পাওয়ার দাবি করেছে উদ্ধারকারীরা।

শনিবার ১০ হাজার ফুট উচ্চতা থেকে যাত্রীবাহী উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পরই জাভা সাগরে আছড়ে পড়ে। সাগরে বিমানের সন্ধান ও নিখোঁজ উদ্ধারে চলছে তৎপরতা। রাতভর অভিযানের ফলে উড়োজাহাজের যে জায়গা ধ্বংস হয় ওই এলাকা শনাক্ত হয়েছে। তারপরও উদ্ধারকারীদের চোখে ঘুম নেই। হেলিকপ্টার-জাহাজ নিয়ে নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।

ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী বুদি ক্যারিয়া সুমাদি গণমাধ্যমে জানান, ‘যে জায়গায় ধ্বংস হয়েছিল, সম্ভাব্য অবস্থান শনাক্ত করা গেছে। সেখান থেকে বস্তা পাওয়া গেছে। একটি কাপড় অন্যটিতে কারও দেহের টুকরো। এই জিনিসগুলো নিয়ে তদন্ত শুরু হয়েছে।’

উড়োজাহাজ দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া। জীবিত না হোক অত্যন্ত প্রিয়জনের মরদেহ চান স্বজনরা। এ বিষয়ে ইন্দোনেশিয়ার সামরিক প্রধান এয়ার চিফ মার্শাল হাদি তজাহানতো মৃতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

নিয়ন্ত্রণ হারানো উড়োজাহাজ জাভা সাগরে আছড়ে পড়লে ওই এলাকাজুড়ে বিকট শব্দ হয়, মার্কিন সংবাদমাধ্যম এপিকে এমনটাই জানান স্থানীয় জেলে সোলহিন। তার দেখা মতে, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া খারাপের দিকে যাচ্ছিল। কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। হঠাৎ বিকট শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ঢেউ এসে আমার নৌকায় আঘাত হানে। কিছুক্ষণের মধ্যেই দেখি জ্বালানি তেল এবং বিমানের কিছু ধ্বংসাবশেষ নৌকার চারপাশে।

শনিবার (০৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে রাজধানী জাকার্তা থেকে উড্ডয়ন করে শ্রীবিজয়া এয়ারের অভ্যন্তরীণ এসজে-১৮২ ফ্লাইট। উড্ডয়নের চার মিনিট পরেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী উড়োজাহাজ জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানে ৬২ আরোহীসহ ৬ ক্রু ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সত্য নাকি মিথ্যা

ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়...

নরেন্দ্র মোদি ‘পাশবিকতার’ সীমা ছাড়িয়ে গেছেন : ধ্রুব রাঠি

ভারতের উত্তরাখন্ডের আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলার বিচার ও ন্যায়বিচারের...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা