আন্তর্জাতিক

কাতারের সঙ্গে সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের সঙ্গে আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারের গণমাধ্যম আল জাজিরা। কাতারের ওপর সৌদি ও তার মিত্র রাষ্ট্রগুলো আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ।

সোমবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে আল-সাবাহ বলেন, ‘কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে সৌদি আরব ও কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল এবং সমুদ্র সীমান্তগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সন্ধ্যা থেকেই যা কার্যকর হচ্ছে।’

এর আগে সন্ত্রাসবাদে সমর্থন ও ইরান ঘনিষ্ঠতার অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের ওপর বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। সেই সঙ্গে বন্ধ করে দেয়া হয় সব ধরনের সীমান্ত।

তাদের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার। তাদের দাবি, এসব অভিযোগের কোনো ‘ন্যায্য ভিত্তি’ নেই।

বিষয়টি নিয়ে কাতার এবং সৌদিসহ অন্যান্য বিবাদমান রাষ্ট্রগুলোর ভেতর মধ্যস্থতা করে আসছে কুয়েত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা