আন্তর্জাতিক

কাবুলে ১০ চীনা ‘গুপ্তচর’ ধরা, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে গিয়ে গুপ্তচরবৃত্তিসহ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে ১০ চীনা নাগরিকের বিরুদ্ধে। ধরাও পড়ে তারা।

তবে আফগান সরকার তাদের ক্ষমা করে দিয়েছে। পরে তাদের নিজ দেশে ফেরতও পাঠানো হয়।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) ওই চিনা নাগরিকদের আটক করেছিল। কাবুলের দৃঢ় ধারণা, ওই চিনা নাগরিকরা বেজিংয়ের গুপ্তচর। তাদের মধ্যে অন্তত এক জন নারীও ছিলেন বলে জানা গিয়েছে। তাদের সঙ্গে চিনের মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও আফগান প্রশাসনের সন্দেহ।

পরে তাদের এই শর্তে ক্ষমা করা হয় যে, গুপ্তচর নিয়োগ করার জন্য চীন ক্ষমা প্রার্থনা করবে।

অভিযোগ উঠেছে, ধৃত চীনা ‘গুপ্তচর’দের দুই সদস্যের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের যোগাযোগ ছিল। শ্যা হুং নামে এক চীনা নাগরিক কাবুলের শিরপুরে রেস্তোরাঁ চালাত। কাবুলের কাছে কার্ট-ই-চার এলাকায় আর এক চিনা নাগরিক লি ইয়াংইয়াংয়ের আস্তানা থেকে অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধার করেছে কাবুল পুলিশ।

আফগান প্রশাসনের মতে, চীনা নাগরিকদের ওই গোষ্ঠীটি ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামে একটি ভুয়া সংগঠন খুলে গুপ্তচরবৃত্তি চালিয়ে যাচ্ছিল।

আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ চীনা দূত ওয়াং ইউকে শর্ত দেন, যদি চীন ওই কাণ্ডে ক্ষমা প্রার্থনা করে তবে ওই ১০ নাগরিককে মুক্তি দেয়া হবে। আরও শর্ত দেয়া হয়, চীন আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে এবং কাবুলের বিশ্বাস ভঙ্গ করেছে তা মেনে নিতে হবে। এ নিয়ে চীন অবশ্য প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি। তবে ওই ঘটনার সত্যতা সম্পর্কে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম।

চীনা ওই ‘মডিউল’-এর সদস্যদের ২৩ দিন আটক করে রাখা হয়েছিল। গত ২৫ ডিসেম্বর তাদের মুক্তি দেয়া হয়। চীনের পাঠানো বিশেষ বিমান তারা বেইজিংয়ে ফেরেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা