আন্তর্জাতিক

তীব্র তুষারপাতে ভয়াবহ ভূমিধস নরওয়েতে, নিখোঁজ ১১

আর্ন্তজাতিক ডেস্ক : তীব্র তুষারপাতে নজিরবিহীন ভূমিধসের সাক্ষী হল নরওয়ে। রাজধানী অসলোর কাছে একটি গ্রামে এ ভূমিধসে নিখোঁজ ১১ জন। এখনও কারও মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।

জেরড্রাম গ্রামে বুধবারের ভূমিধসে মাটিচাপা পড়ে অসংখ্য বাড়িঘর। আহত হন ১০ জন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। যদিও হেলিকপ্টার ছাড়া উদ্ধারকাজ চালানো যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ।

নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে শঙ্কা পুলিশের। ভোরে ভূমিধসে এ বিপর্যয়ের পর বিকালেও মাটির চাপে ভেঙে পড়ে আরও দু’টি বাড়ি। পরিস্থিতি অবনতির আশঙ্কায় ৯শ’ গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। মাটির বাঁধন আলগা হয়ে যাওয়ায় এলাকা ছাড়তে পারেন আরও কয়েকশ’ মানুষ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা