আন্তর্জাতিক

মুকেশ নয়, এখন চীনের ঝং শানশান

আর্ন্তজাতিক ডেস্ক : ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি আর এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি নন। মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী হলেন চীনের ঝং শানশান। ভ্যাকসিন ম্যাগনেট এবং চীনের বৃহত্তম বোতলজাত জল সংস্থা নংফু স্প্রিংয়ের প্রতিষ্ঠাতা ঝং শানশান।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, ঝংয়ের মোট সম্পদ এই বছর ৭০.৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৭৭.৮ বিলিয়ন ডলার। তিনি বিশ্বের একাদশতম ধনী ব্যক্তি। 'লোন ওল্ফ' নামে খ্যাত ৬৬ বছরের ঝং শানশান নিজের ব্যবসা শুরুর আগে নির্মাণকর্মী, সংবাদপত্রের প্রতিবেদক, ওষুধ প্রস্তুতকারক এবং পানীয় সংস্থার এজেন্ট হিসাবে কাজ করেছেন।

চীনে সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের সময় হাঙ্গজুতে জন্ম নেওয়া ঝাংয়ের প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। ২০২০ সালের এপ্রিলে ঝং-নিয়ন্ত্রিত বেইজিং ওয়ান্টাই বায়োলজিক্যাল ফার্মাসি সাংহাই স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হয়। নংফু স্প্রিংয়ের শেয়ার হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পরে এ বছরের সেপ্টেম্বরে জনপ্রিয় হয়ে ওঠে। নংফুর শেয়ার প্রায় ১৫৫ শতাংশ বেড়েছে।
নংফু স্প্রিংয়ের লাল-ক্যাপযুক্ত বোতল ছোটো ছোটো দোকান থেকে বড় হোটেলে বিক্রি হয়। বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যালের শেয়ার বেড়েছে ২০০০ শতাংশের বেশি। বিশ্বে করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর একটি হল বেইজিং ওয়ান্টাই বায়োলজিক্যাল।

এখানে উল্লেখযোগ্য যে বোতলজাত জল সংস্থার শেয়ার বাজারের তালিকা এবং একটি ভ্যাকসিন প্রস্তুতকারকের সিংহভাগ অংশীদারিত্ব ঝং শানশানের সম্পদ বৃদ্ধিতে সহায়তা করেছে। তার সংস্থা পানি ছাড়াও চা, রস এবং স্বাদযুক্ত ভিটামিন পানীয় বিক্রি করে। সূত্র : ব্লুমবার্গ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা