আন্তর্জাতিক

দিল্লিতে কারফিউ, হচ্ছে না নববর্ষ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক : বর্ষবরণের আয়োজন বন্ধে এবার ভারতের রাজধানী দিল্লিতে নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা থেকে জারি থাকবে এই কারফিউ। এই কারফিউ চলার সময় প্রকাশ্য স্থানে একসঙ্গে পাঁচজনের বেশি জমায়েত হতে পারবেন না।

সম্প্রতি যুক্তরাজ্যে খোঁজ পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেন ভারতে ২০ জনের দেহে শনাক্ত হয়েছে। অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে সক্ষম এই স্ট্রেনটি। নববর্ষ উদযাপন বেশি সংখ্যক লোকের জমায়েত করোনা পরিস্থিতিকে আরও সংকটজনক পর্যায়ে নিয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ কারণেই বর্ষবরণের মধ্যে দাঁড়িয়ে অযথা জমায়েতে নিষেধাজ্ঞার পাশাপাশি রাজ্যগুলিকে নৈশকালীন কারফিউ জারির পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লিতে বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৬টা এবং শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। কারফিউ চলার সময় প্রকাশ্য স্থানে এক সঙ্গে পাঁচজনের বেশি জমায়েত করতে পারবেন না। বর্ষবরণের জন্য সব ধরনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

ভারতীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত ২০ ব্যক্তির সংস্পর্শে আসা সবাইকে খুঁজে বের করে নমুনা পরীক্ষার কাজ চালানো হবে। সে জন্য দেশের ১০টি ল্যাব করোনা পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্স মিলিয়ে দেখছে। নতুন স্ট্রেন কী ভাবে সংক্রমণ ঘটাচ্ছে সেই বিষয়টি জানতে কাজ করছেন গবেষকরা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা