আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল

আর্ন্তজাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে যুক্তরাজ্য জুড়ে। হাসপাতালে ভর্তি হচ্ছে প্রতিদিন অসংখ্য মানুষ। সার্বিক পরিস্থিতিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। দক্ষিণ লন্ডনের হাসপাতাল কর্তৃপক্ষ রোগী বাড়ার বিষয়টিকে ব্যাখা করছে, ‘বাস্তব চাপ’ হিসেবে।

রোগী বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বেড়েছে অ্যাম্বুলেন্স সার্ভিসেও। এমনই একটি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, লন্ডনে প্রতিদিন অন্তত ৮ হাজার রোগীর ডাক পাচ্ছে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ। তারা রোগী গ্রহণ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য শুধু অ্যাম্বুলেন্স নয় বরং ‘৯৯৯’-এ ফোন করতে বলেছে।

যুক্তরাজ্যজুড়ে সর্বশেষ রোববার করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫০১ জন। এবং এতে ৩১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্যের কিছু অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বাড়ছে। এতে হাসপাতালগুলোকে ‘তীব্র চাপ’ সামলাতে হচ্ছে। হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া ভাইরাস ছাড়াও সম্প্রতি ছড়িয়েছে ভাইরাসের নতুন ধরন। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হয়েছে কর্তৃপক্ষ। শুরু হয়েছে ভ্যাকসিনের প্রয়োগও।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা