আন্তর্জাতিক

বিপর্যস্ত বিশ্ব শ্রমবাজার : শর্ত সাপেক্ষে খুলেছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় বিপর্যস্ত বিশ্ব শ্রমবাজার ধীরে ধীরে গতি আসতে শুরু করেছে।খুলতে শুরু করেছে অনেক দেশের শ্রম বাজার। জানা যায়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক শর্ত সাপেক্ষে খুলতে যাচ্ছে কাতারের শ্রমবাজার । ফলে করোনা পরিস্থিতির মধ্যে ছুটিতে দেশে এসে আটকে পড়াদের ফিরিয়া নেওয়া বা সেই দেশেই কর্মহীন হওয়া বাংলাদেশিদের জন্য ফের কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরই বাংলাদেশিদের জন্য কাতারে প্রবেশ নিষিদ্ধ করেছিল সেই দেশের সরকার। কাতার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এখন থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশি কর্মীরা কাতারে প্রবেশ করতে পারবেন।

এর ফলে উৎকণ্ঠার অবসান হলো কাতারগামী রেমিট্যান্স যোদ্ধাদের। কাতার নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি বিমান সংস্থাও নতুন করে ফ্লাইট সিডিউল ঘোষণা করেছে। বিমান জানায়, কাতার সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় কাল ২৯ ডিসেম্বর রাত থেকে বিমানের মাস্কটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলাচল করবে।

এর জন্য বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে। এ বিষয়ে জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, কাতারের শ্রমবাজার বাংলাদেশের জন্য বড় বাজার।

কাতারে প্রবেশ সহজ করায় আশা করা যায় আটকে পড়া অনেক কর্মী তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আগামী ২০২২ সালের বিশ্বকাপ উপলক্ষে কাতারে অনেক কর্মসংস্থান হবে। আগের তুলনায় অনেক বেশি চাহিদা থাকবে। আমরাও দক্ষ কর্মী তৈরি করার চেষ্টা করব।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা