আন্তর্জাতিক

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদের অংশ কিনে দিলেন স্বামী

আর্ন্তজাতিক ডেস্ক : বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন ধর্মেন্দ্র!বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন রাজস্থানের ধর্মেন্দ্র অনিজা। চাঁদে এক খণ্ড জমি কেনা স্বপ্ন অনেকেরই থাকে। সেই স্বপ্নই সত্যি হলো রাজস্থানের আজমির জেলার বাসিন্দা স্বপ্না অনিজার।বিবাহবার্ষিকীতে স্বামী ধর্মেন্দ্র অনিজা চাঁদের তিন একর জমি উপহার দিলেন স্ত্রী স্বপ্নাকে।
রোববার (২৭ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এএনআইকে ধর্মেন্দ্র জানান, অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য বিশেষ কিছু করতে চাইছিলেন তিনি, তাই চাঁদে জমি কেনার মতো অভিনব সিদ্ধান্ত নিলেন। ধর্মেন্দ্র বলেন, ‘২৪ ডিসেম্বর আমাদের বিবাহবার্ষিকী ছিলো। আমি আমার স্ত্রীর জন্য বিশেষ কিছু করতে চেয়েছি। সবাই তো বাড়ি, গাড়ি, জুয়েলারি দেয়, কিন্তু আমি ভিন্ন কিছু করতে চেয়েছি। তাই আমি চাঁদে তার জন্য জমি কিনেছি। ’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রতিষ্ঠান ‘লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল’ এর মাধ্যমে চাঁদে জমি কিনেছেন ধর্মেন্দ্র। এদিকে, স্বামীর কাছ থেকে এমন উপহার পেয়ে বিস্মিত স্বপ্না। বিশেষ দিনে স্বামী যখন চাঁদে জমি কেনার সার্টিফিকেট ফ্রেমবদ্ধ করে হাতে তুলে দিলো, স্বপ্নার তখন সবকিছু স্বপ্নের মতোই লাগছিল।

তবে এই প্রথম নয়, এর আগে শাহরুখ খান এবং সুশান্ত শিং রাজপুতসহ আরও অনেক ভারতীয়ই চাঁদে জমি কিনেছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা