আন্তর্জাতিক

দাম বেড়েছে বিট কয়েনের

আর্ন্তজাতিক ডেস্ক : হু হু করে বাড়ছে বিট কয়েনের দাম। মাত্র ১১ দিনের ব্যবধানে ভার্চুয়াল এই মুদ্রার দাম বেড়েছে ৮ হাজার ডলার বা ৬ লাখ ৮০ টাকা। বর্তমানে এক বিট কয়েনের দাম ২৮ হাজার মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় ২৩ লাখ ৮০ হাজার টাকা। খবর সিএনএন'র।

খবরে বলা হয়েছে, বিট কয়েন সম্পদের হিসাবে এরই মধ্যে ভিসা, মাস্টারকার্ড, ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানকেও ছাড়িয়ে গেছে বলে ধরে নেয়া হচ্ছে। মাত্র ১১দিন আগে ২০ হাজার ডলার ছাড়ায় ১ বিট কয়েনের দাম। এবার ৩০ হাজার ডলারের দরজায় ধাক্কা দিচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি।

বিট কয়েন দাম বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে করোনার ধাক্কা মোকাবিলায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার শুন্যের কাছাকাছি নামিয়ে এনেছে, এবং এ অবস্থা দীর্ঘ থাকবে বলে ধরে নেয়া হচ্ছে। বাজারে ডলারও দুর্বল হচ্ছে। এসব কারণেই বিনিয়োগকারীরা বিট কয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে অর্থ ঢালছেন।
এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিট কয়েনের দাম ২০ হাজার ডলারে উঠা-নামা করছিল।

২৫ সেপ্টেম্বর রেকর্ড পতনে মুদ্রাটির দাম ১১ হাজার ডলারের নিচে নেমে আসে। চলতি বছরের শুরুর দিকে মুদ্রাটির দাম ছিল ১ হাজার ডলারের মতো। তারপর থেকে এর মূল্য হু হু করে বাড়তে থাকে। জুনে এক লাফে এর দাম ১০ হাজার ডলার বৃদ্ধি পায়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

তানজিদের প্রতিরোধে প্রথম সেশন পার করল বাংলাদেশ

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের...

মুখ থুবড়ে পড়ল ইরানের স্থলপথ বন্ধের মার্কিন ফন্দি

ইরানের ওপর অর্থনৈতিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করতে তেহরানের স্থলবাণিজ্যিক...

চলন্ত বাস থেকে ফেলে ২ যাত্রীকে হত্যা, মহাসড়ক অবরোধ

ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই নৈশকোচের যাত্রীকে হত্...

মুন্সীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৩৭ কিশোর-তরুণ কারাগারে

মুন্সীগঞ্জ শহর সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে &lsquo...

ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা