করোনা সহায়তা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প 
আন্তর্জাতিক

করোনা সহায়তা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প এর আগে এ বিলটিকে ‘বাজে খরচ’ বলে মন্তব্য করেন। তার দাবি, এটি মহামারি মোকাবিলায় কোনও ভূমিকা রাখতে পারবে না। এজন্য তিনি এই বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।

দীর্ঘ আলোচনার পর কংগ্রেস করোনার আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ৯০ হাজার কোটি ডলারের তৃতীয় সহায়তা প্যাকেজ পাস করে সোমবার। এ তহবিল থেকে প্রতি আমেরিকান ৬শ ডলার পাবেন। বেকাররা আরও ৩শ ডলার করে সাপ্তাহিক ফেডারেল বেকার ভাতা পাওয়ার কথা। এর মাধ্যমে প্রায় করোনা মহামারীতে চাকরি হারিয়ে অসহায় এক কোটি ৪০ লাখ মার্কিনি সহায়তা পাবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এখন ফ্লোরিডায় রয়েছেন। শেষ পর্যন্ত কেন তিনি বিলে সই করার সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি। যদিও তার ওপর কংগ্রেসের উভয় পক্ষ থেকেই ক্রমবর্ধমান চাপ ছিল।

বিলে স্বাক্ষর না করায় নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের সমালোচনা করেছিলেন। শনিবার তিনি বলেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার দায় এড়িয়ে যাচ্ছেন। এটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা