আন্তর্জাতিক

মিসরে হাসপাতালে অগ্নিকাণ্ড, ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের রাজধানী কায়রোতে একটি করোনাভাইরাস হাসপাতালে অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে স্থানীয় বিভিন্ন সূত্র এবং গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে মধ্য কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এল অবুর এলাকায় অবস্থিত মিছর আল আমাল হাসপাতালে আগুন লাগে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। খবর রয়টার্সের

সূত্রগুলো জানায়, অগ্নিকাণ্ডের পর বেসরকারি হাসপাতালটি থেকে রোগীদের অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মিসরে গত সপ্তাহ থেকে করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে শনিবার নতুন করে এক হাজার ১৮৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

একইদিন মারা গেছেন ৪৩ জন। এ নিয়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হলেন এক লাখ ৩১ হাজার ৩১৫ জন। আর মোট মারা গেলেন সাত হাজার ৩৫২ জন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা