আন্তর্জাতিক

দিল্লির তাপমাত্রা ৩ ডিগ্রির নিচে

আর্ন্তজাতিক ডেস্ক : প্রচণ্ড শীতে দিল্লির বেশিরভাগ এলাকা কাঁপছে। পশ্চিম হিমালয় থেকে কনকনে হাওয়া বাধাহীনভাবে ঢুকতে থাকায় ওই রাজ্যের তাপমাত্রা কোথাও কোথাও এক ধাক্কায় ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, শুক্রবার জাফরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াস। আয়া নগরে ৩.৫ ডিগ্রি, লোধী রোডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। একই দিন সফদরজঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে গত ১২ ডিসেম্বর থেকে তুষারপাত হচ্ছে। ফলে সেখান থেকে হিমশীতল হাওয়া দিল্লিতে ঢুকছে। যার জেরে তাপমাত্রা ভীষণভাবে কমছে। আর ২২ থেকে ২৪ ডিসেম্বর আরও ব্যাপকভাবে কুয়াশায় গ্রাস করবে দিল্লির বিভিন্ন এলাকা। এমন পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা