আন্তর্জাতিক

রোহিঙ্গাদের সুরক্ষায় যুক্তরাজ্যের প্রতি আহ্বান ১০৪ ব্রিটিশ এমপির

আর্ন্তজাতিক ডেস্ক : মিয়ানমার সরকার এবং দেশটির সামরিক বাহিনীর নির্যাতন থেকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন দলের ১০৪ জন ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান।

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা থেকে রক্ষায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলায় আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান তারা।

আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার তদন্ত এবং বিচার নিশ্চিতের জন্য ২০১৯ সালে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কঠোরভাবে সুপারিশ করে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো শতাধিক এমপির সই করা চিঠিতে বলা হয়, ন্যায়বিচার নিশ্চিত এবং আন্তর্জাতিক আইন রক্ষাই শুধু নয়, মিয়ানমার সরকার এবং সেনাবাহিনী কর্তৃক পরবর্তী গণহত্যা বন্ধে অভিযুক্তদের দায়মুক্তি দেয়া বন্ধ করতে হবে।

যৌথ বিবৃতিতে ব্রিটিশ এমপি রুশনারা আলি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেন, মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে বহু বছর ধরে পার্লামেন্টেরিয়ানরা সতর্ক করে আসছেন। রোহিঙ্গাদের ন্যায়বিচার, তাদের নাগরিকত্ব হরণ করা হয়েছে। বর্তমানে তারা মিয়ানমার এবং বাংলাদেশে নরকের জীবনযাপন করছে।

বিবৃতিতে তারা আরো বলেন, ‘আইসিজে’তে করা মামলায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের মাধ্যমে যুক্তরাজ্যের উচিৎ বিশ্বমঞ্চে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে নিজের দায়িত্ব পালন করা। ন্যায়বিচার নিশ্চিতে ব্যর্থ হলে বিশ্বের দমনমূলক সরকারগুলোর কাছে বাজে একটা বার্তা যাবে। তারা জাতিগত নিধন এবং গণহত্যাকে গ্রহণযোগ্য হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা