আন্তর্জাতিক

মালয়েশিয়ায় মানবেতর জীবন কাটছে বাংলাদেশিদের

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক শ্রম আইনের ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত অসংখ্য বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়ায় মানবেতর জীবন-যাপন করছেন। এদের মধ্যে শতাধিক প্রবাসী সেলাঙ্গরের জেরাম এলাকার একটি পাম অয়েলের জমির ভেতর কন্টেইনারে বসবাস করছেন।

সেখানে কন্টেইনার দিয়ে নির্মিত হোস্টেলে ১৪.৬ বর্গমিটার জায়গায় থাকতে হচ্ছে ৮ জনকে। এখানে ১০০ জনের বেশি মানুষের বসবাস। তারা সবাই বাংলাদেশি শ্রমিক। তাদের তথ্য অনুযায়ী, এই বাগানের ভেতর বিভিন্ন সাইজের ৪০টি কন্টেইনার আছে। ২০ ফুটের এই কন্টেইনারে ৪টি করে বাংক বেড। সেখানে ৮ জন করে বাস করছেন। প্রয়োজনীয় আসাববপত্রসহ কোনকিছু রাখার জায়গা নেই বললেই চলে।

গোসলের জন্য কন্টেইনারের পেছনে আলাদা জায়গা। সেখানেই আবার রান্নাঘর। এই কর্মীরা সবাই পাশের দুটি ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করেন। একজন প্রবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ১০০ জনের বেশি থাকছি। প্যাকেটে মাছ যেমন থাকে, আমাদেরও সেভাবে থাকতে হয়।

অবাক করার বিষয় হলো এভাবে বসবাস করেও অনেক প্রবাসী অভিযোগ করতে চান না। ১২ বছর ধরে বসবাস করা একজন বললেন, ‘খারাপ অবস্থায় নেই, পাশে বাজার, আলো-বাতাসও ঠিক আছে, বিদ্যুৎ,পানি সবই আছে।

মালয়েশিয়া থেকে চলতি বছর ঘুরে আসা মানবাধিকারকর্মী রায়হান কবির শ্রমিকদের এমন অবস্থা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। এই জায়গাটি তারও পরিচিত। রায়হান মালয়েশিয়ায় নিজে অনেক ঝামেলা মোকাবিলা করেছেন। কাতার-ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার একটি প্রামাণ্যচিত্রে প্রবাসীদের দুঃখ-দুর্দশা নিয়ে বক্তব্য দিয়ে গ্রেফতার হওয়ার পর মালয়েশিয়া ছাড়তে হয়েছে তাকে।

অথচ এখানে কেউ কেউ এক যুগের বেশি সময় ধরে বসবাস করছেন কিন্তু কোন অভিযোগ করছেন না। কারণ তারা শ্রম আইন সম্পর্কে কিছুই জানেন না। রায়হান কবির শনিবার দুপুরে এ বিষয়ে অভিজ্ঞার কথা বলেন,‘কী কী সুযোগ-সুবিধা দেয়া হবে, সবকিছু চুক্তিতে স্পষ্ট বলা থাকে।

সেই দেশের দূতাবাস সেগুলো বাস্তবায়ন করছে কি না, চুক্তি লঙ্ঘন হচ্ছে কি না সেগুলো আমাদের কর্মকর্তাদের দেখা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো কেউ প্রতিবাদ করেন না।’ মালয়েশিয়ার সর্বশেষ সংশোধিত শ্রম আইনে বলা আছে, একজন কর্মীর থাকার জায়গা ৩ বর্গমিটারের কম হতে পারবে না। কিন্তু এই কন্টেইনারের হোস্টেলে ১৪.৬ বর্গমিটার জায়গায় থাকতে হচ্ছে ৮ জনকে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা