আন্তর্জাতিক

হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ করোনা রোগীর মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক : অক্সিজেন মেশিনে অগ্নিকাণ্ডে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশে একটি হাসপাতালে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। সানকো ইউনিভার্সিটি হাসপাতালের করোনা ইনটেনসিভ কেয়ার ইউনিটে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, উচ্চ ক্ষমতা সম্পন্ন ওই অক্সিজেন মেশিন দিয়ে করোনা আক্রান্ত রোগীদের থেরাপি দেয়া হচ্ছিল। দুর্ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। অন্য হাসপাতালে নেয়ার পর অপরজন মারা যায়। মারা যাওয়া ব্যক্তিদের বয়স ৬৫ থেকে ৮৫’র মধ্যে।

বিস্ফোরণের সময় বিভিন্ন হাসপাতাল থেকে পাঠানো ১৪ করোনা আক্রান্ত রোগী ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ঘটনা অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি হিসেবে দেশটির ৭৪ শতাংশ ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগী ভর্তি রয়েছে। যদিও মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, প্রতিটি হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে।

শুক্রবার (১৮ডিসেম্বর) রাতে তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৪১০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মার্চ থেকে এ নিয়ে মোট আক্রান্ত প্রায় ২০ লাখ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা