আন্তর্জাতিক

স্কটল্যান্ডে 'কোভিড হিরো' মতিন খান ও তার ছেলে

আর্ন্তজাতিক ডেস্ক : স্কটল্যান্ডে মহামারির মধ্যে এনএইচএসসহ অন্যান্য সম্মুখযোদ্ধাদের বিনামূল্যে খাবার সরবরাহ করে 'কোভিড কমিউনিটি হিরো' হিসেবে স্বীকৃতি এবং পুরস্কার পেয়েছেন মতিন খান ও তার ছেলে হাবিবুর। মতিন খান স্কটল্যান্ডের মিডথোলিয়ান শহরে 'ইতিহাস' নামের একটি ভারতীয়-বাংলাদেশি রেস্টুরেন্টের মালিক। তার ছেলে হাবিবুরেরও 'রাধুনি' নামের একটি রেস্তোরা রয়েছে।

মহামারি চলাকালীন এই দুই রেস্টুরেন্ট থেকে অন্তত ১০ হাজার ডলারের খাবার বিনামূল্যে সরবরাহ করা হয়। এই কাজের স্বীকৃতি হিসেবে পিতাপুত্রকে পুরস্কৃত করেছে বৃটেনের জাতীয় বাণিজ্য ম্যাগাজিন 'কারি লাইফ'। মিডথোলিয়ান এডভাইজার নামের একটি ওয়েবসাইটে পিতাপুত্রের এই অর্জনের সংবাদ প্রচারিত হয়েছে।

এতে আরো জানানো হয়েছে, মহামারির মধ্যে মতিন ও তার পুত্র হাবিবুর তাদের রেস্টুরেন্টে মোট বিক্রির ২৫ শতাংশ বৃটেনের শিশু তহবিলের জন্য বরাদ্দ রেখেছিল। তারা তাদের ক্রেতাদেরও এই তহবিলে অর্থ প্রদানে উৎসাহিত করতো। এভাবেই তারা স্থানীয়দের মধ্যে কোভিড হিরো হিসেবে পরিচিত হয়ে উঠতে শুরু করে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

সালমান এফ রহমানের জামিন

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার  ৮ লাখ ভবন  

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

নোয়াখালীতে জিপে লুকিয়ে ৮০ হাজার পিস ইয়াবা পাচার

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে একটি জিপ গাড়িতে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ই...

ঝালকাঠিতে কৃষক-প্রতিবন্ধী ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান  

ঝালকাঠি সদর উপজেলা পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বো...

ঝালকাঠিতে জুলাই শহিদ দিবস পালিত  

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে জুলাই শহিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা