আন্তর্জাতিক

করোনায় বুরুন্ডির সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক : বুরুন্ডির সাবেক প্রেসিডেন্ট পিয়েরে বুয়োয়া করোনায় আক্রান্ত হয়ে প্যারিসে মৃত্যুবরণ করেছেন। তার কয়েকজন স্বজনের বরাতে শুক্রবার বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

তার পরিবারের একজন সদস্য বলেন, প্যারিসে গত রাতে প্রেসিডেন্ট পিয়েরে বুয়োয়া মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। ২০১২ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত মালি ও সাহেলে আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৯৯৩ সালে পূর্বসূরিকে গুপ্তহত্যার অভিযোগে বুরুন্ডিতে তার যাবজ্জীবন সাজা হওয়ার পর আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূতের দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়ান। তবে নিজের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন পিয়েরে বুয়োয়া।

নৃতাত্ত্বিকভাবে তিনি তুতসি। ১৯৮৭ সালে অভ্যুত্থানের মাধ্যমে তিনি আফ্রিকার অন্যতম ছোট দেশটির ক্ষমতায় আসেন। আর ১৯৯৩ সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে হুতু গোষ্ঠীর মেলচয়র নাডাডায়ি ক্ষমতায় আসলে তিনি সরে দাঁড়ান।

কিন্তু ক্ষমতায় আসার মাত্র চার মাসের মাথায় কট্টরপন্থী এক তুতসি সেনা নাডাডায়িকে হত্যা করে। ফলে হুতু ও তুতসির মধ্যে গৃহযুদ্ধ লেগে যায়। একটি অভ্যুত্থানের পর ১৯৯৬ সালে তিনি ফের ক্ষমতায় আসেন এবং ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

১৯৯৩ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২০০৬ সাল পর্যন্ত তিন লাখ মানুষ নিহত হন। ২০০০ সালে পিয়েরে বুয়োয়া আরুশা চুক্তিতে সই করেন। চুক্তি অনুসারে ২০০৩ সালে তিনি পদত্যাগ করেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

শিবচরে রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ, লিজ বাতিলের পরও দখল-বাণিজ্যে

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ নতুন করে আলোচনা...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি এমসিসিআইয়ের 

মাদারীপুরে আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছে মাদারীপুর চেম্ব...

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫)...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা