আন্তর্জাতিক

করোনা আক্রান্ত ম্যাক্রোঁ কোয়ারেন্টাইনে স্পেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাক্ষাৎ করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ম্যাক্রোঁ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে কারণে কোয়ারেন্টানে গিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী।

স্প্যানিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ম্যাক্রোর করোনার আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সানচেজ রাজার কাছে জানিয়েছেন যে আগামী এক সপ্তাহ তিনি কোনো দাপ্তরিক সভা কিংবা আয়োজনে অংশ নিবেন না এবং কোয়ারেন্টেইনে থাকবেন। অবশ্য বৃহস্পতিবার রাজার এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু সেটি তিনি বাতিল করেন।

যদিও সানচেজের মধ্যে এখনো কোনো লক্ষণ প্রকাশ পায়নি। তবে স্পেনের স্বাস্থ্য প্রোটোকল অনুযায়ী শিগগিরই তিনি পিসিআর টেস্ট করাবেন। গেল সোমবার ম্যাক্রো ও সানচেজ একসঙ্গে এলিসি প্যালেসে খাওয়া-দাওয়া করেছেন। সেখানে ছিলেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লেস মাইকেল এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মহাসচিব অ্যাঞ্জেল গুরিয়া। মূলত এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল ওইসিডি’র ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী (১৯৬১-২০২০) উপলক্ষে।

অবশ্য এবারই প্রথম সানচেজ করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাননি। গেল মার্চে তার স্ত্রী ও মন্ত্রী পরিষদের একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। তার সংস্পর্শে গিয়ে সে সময় তিনি কোয়ারেন্টাইনে যাননি এবং বাছবিচারহীনভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি সভা ও আয়োজনে অংশ নিয়েছিলেন। তবে এবার তিনি কোয়ারেন্টাইনে গিয়েছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা