আন্তর্জাতিক

চীন-ভিয়েতনামের ১৫ নাবিক নিয়ে জাহাজ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : চীন এবং ভিয়েতনামের ১৫ নাবিকসহ পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জাহাজটি ডুবে গেছে বলে জানিয়েছে ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম।

কার্গো জাহাজে থাকা চীন এবং ভিয়েতনামের ১৫ নাবিকের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভিয়েতনামের বিন থুয়ান-এ চীনের ১১ এবং ভিয়েতনামের ৪ নাবিক নিয়েই ‘জিন হং’ নামের জাহাজটি সাগরে ডুবে যায়। বিশাল কার্গো জাহাজটি মালয়েশিয়া থেকে ‘কাদামাটি’ নিয়ে হংকং-এর দিকে যাত্রা করছিল। এসময় সাগর উত্তাল হয়ে পড়ে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ৭ হাজার ৮শ টন কাদামাটি নিয়ে জাহাজটি ডুবে যায়।

জাহাজটি বিপদের আভাস পেয়ে সংকেত পাঠায় বলেও জানা গেছে। কিন্তু এর কিছুক্ষণের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নাবিক এবং জাহাজের সন্ধানে সাগরে উদ্ধারকারী দল পাঠিয়েছে ভিয়েতনাম সরকার। সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হলেও এখনো কোন হদিস পাওয়া যায়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা