আন্তর্জাতিক

উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের বলপ্রয়োগে তুলা সংগ্রহ চীনের 

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শিনজিয়াংয়ে পাঁচ লাখেরও বেশি মানুষকে জোর করে তুলা সংগ্রহের কাছে নিয়োজিত রাখা হয়েছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মঙ্গলবার সেন্টার ফর গ্লোবাল পলিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের ২০ শতাংশেরও বেশি এবং চীনের ৮৪ শতাংশ তুলা আসে শিনজিয়াং থেকে।

উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের বলপ্রয়োগ করে শ্রমে নিয়োগসহ মানবাধিকার লঙ্ঘনের উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া গেছে। শিনজিয়াং ও তিব্বত বিষয়ক স্বাধীন গবেষক আদ্রিয়ান জেনজ লিখিত প্রতিবেদনটি সরকারি নথি ও সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে করা হয়েছে। এসব নথি ও প্রতিবেদনে তুলা সংগ্রহ করতে লাখ লাখ কর্মীকে ‘শ্রম স্থানান্তর প্রকল্পের’ আওতায় কর্তৃপক্ষ বলপ্রয়োগ করছে বলে প্রমাণ রয়েছে।

চীনে সরকারের দারিদ্র নির্মূল কর্মসূচির অংশ হিসেবে শ্রম স্থানান্তর প্রকল্প রয়েছে। তবে প্রাপ্ত নথিতে দেখা গেছে, সরকারের এই প্রকল্পের টার্গেট হচ্ছে উইঘুর ও শিনজিয়াংয়ের সংখ্যালঘু মুসলিমরা এবং তাদেরকে এ কাজে বাধ্য করা হচ্ছে।

শিনজিয়াংয়ের দক্ষিণের এক্সপিসিসি অঞ্চলে যান্ত্রিক চাষাবাদ ৮৩ শতাংশ বেড়েছে। এখানে বিপুল পরিমাণ তুলা উৎপাদিত হবে এবং এগুলো হাতে সংগ্রহ করতে হয়। তুলা সংগ্রহে অন্য অঞ্চল থেকে শ্রমিক নিয়ে আসার সংখ্যা সম্প্রতি নাটকীয়ভাবে কমেছে। বিপরীতভাবে সংখ্যালঘু শ্রমিকদের নিয়োগ অনেক গুণ বেড়েছে।

ধারণা করা হচ্ছে, প্রায় পাঁচ লাখ ৭০ হাজার মানুষকে আকসু, হোতান ও কাশগর থেকে এক্সপিসিসি অঞ্চলে পাঠানো হয়েছে। এই শ্রম প্রকল্প শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের অঞ্চলকেন্দ্রীক এবং সম্ভবত লাখ লাখ কারাবন্দিকে এই শ্রমে নিয়োজিত করা হচ্ছে।

বলপূর্বক শ্রমে নিয়োগের এই প্রকল্প গোপনীয় কিছু নেই। সংবাদমাধ্যমগুলো এই প্রকল্পকে দারিদ্র দূর করতে সরকারের উজ্জল দৃষ্টান্ত বলে প্রশংসা করা হয়। এইসব প্রতিবেদনে বলপূর্বক শ্রমে নিয়োগের কিছু সূত্রও দেওয়া থাকে। এই সব শ্রমিকদের প্রায় তাদের বাড়ি থেকে বহু দূরে পাঠানো হয়, কারখানা এলাকার আশেপাশে থাকতে বাধ্য করা হয় এবং আদর্শিক প্রশিক্ষণ দেওয়া হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা