আন্তর্জাতিক

তাইওয়ানের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের সঙ্গে সামরিক সম্পর্কের পরিণতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গুয়াং বলেছেন, তাইওয়ানের কাছে ২৮ কোটি ডলারের মার্কিন অস্ত্র বিক্রির পদক্ষেপ 'এক চীন' নীতির বিরোধী।

তিনি আরও বলেছেন, এ ধরণের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ককে আরও বেশি খারাপ করবে এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকির মুখে ঠেলে দেবে।

চীন সরকার তাইওয়ানকে সেদেশের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। এর আগেও দেশটি তাইওয়ানের কাছে কোনো ধরণের অস্ত্র বিক্রির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। বেইজিং বলেছে, তাইওয়ানের সঙ্গে সব ধরণের সামরিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

গত চার দশকে তাইওয়ানের কাছে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা তাইওয়ানের কাছে জঙ্গিবিমানসহ আরও অত্যাধুনিক অস্ত্র বিক্রি করতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর চীন এ প্রতিক্রিয়া দেখালো। ট্রাম্পের শাসনামলে চীন ও আমেরিকার মধ্যে সম্পর্কে উত্তেজনা অনেক বেড়েছে। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা