আন্তর্জাতিক

কারাবাখ বিজয়কে ‘গৌরবময়’ বলে প্রশংসা এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান কারাবাখ বিজয়কে ‘গৌরবময়’ বলে প্রশংসা করেছেন। আমের্নিয়ার বিরুদ্ধে আজারবাইজানের কারাবাখে সামরিক জয়কে দেশব্যাপী উদযাপনে বৃহস্পতিবার যে আয়োজন করা হয়েছে তাতে অংশ নিচ্ছেন এরদোগান।

বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত ছয় সপ্তাহ ধরে উভয় পক্ষে যুদ্ধ চলে। এতে জয়ী হয়ে আজারবাইজানের সেনাবাহিনী যেসব অস্ত্র আটক করেছে সেসব দিয়ে তারা এরদোগানের আগমনের আগে প্রদর্শনীর মহড়া দেয়। বৃহস্পতিবার ব্যাপক আয়োজনে এ বিজয় উদযাপিত হচ্ছে।

এরদোগানের আগমনের আগে তার কার্যালয় থেকে বলা হয়েছে, তুরস্কের এ নেতার সফরের মধ্যদিয়ে বন্ধ প্রতীম দেশের গৌরবময় এ বিজয় একসাথে উদযাপনের সুযোগ তৈরি হলো।

আজারবাইজান সফরকালে এরদোগান সামরিক কুচকাওয়াজও প্রদশর্নীতে নেতৃত্ব দেবেন এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিইয়েভের সাথে বৈঠক করবেন।

আমের্নিয়ার সাথে গত ছয় সপ্তাহের যুদ্ধকালে তুরস্ক আজারবাইজানকে সমর্থন দিয়ে এসেছে। দেশটির সেনাবাহিনীর শক্তি জোরদারে সিরিয়া থেকে তুরস্ক ভাড়াটে সৈন্য পাঠিয়েছে বলে অভিযোগ উঠলে আঙ্কারা তা অস্বীকার করে।

উল্লেখ্য, সাবেক সোভিয়েতভুক্ত ককেশাস অঞ্চলে তুরস্ক তার নেতৃত্বমূলক ভূমিকা আরো সম্প্রসারিত করতে চায়। নাগরনো-কারাবাখের এ বিজয় ভূ-রাজনৈতিকভাবে এরদোগানের অবস্থানকে আরো জোরালো করবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। সূত্র : বাসস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা